বিচার না থাকায় দেশে হত্যা-ধর্ষণ অব্যাহত: মির্জা ফখরুল

আপলোড তারিখঃ 2019-04-19 ইং
বিচার না থাকায় দেশে হত্যা-ধর্ষণ অব্যাহত: মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, মানবাধিকার নেই, মানুষের জীবনের মূল্য নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপি নেতা শাহীনের নৃশংস হত্যাকা-ে এর প্রমাণ পাওয়া যায়। বিচার ও ইনসাফ না থাকায় দেশে মানুষকে পুড়িয়ে হত্যা, ধর্ষণের পর হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। তাই দেশের মানুষকে সব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাসীদের হাতে নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সমবেদনা জানানোর পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ধরমপুর এলাকায় নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংগঠন ও রাজনীতি করাই শাহীনের অপরাধ; তাই তাকে জীবন দিতে হল। এ হত্যাকা-ের ঘটনায় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খুবই ব্যথিত, মর্মাহত। তাদের নির্দেশেই নিহত শাহীনের পরিবারকে সান্ত¡না দিতে এসেছেন বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)