ছবির ক্যাপশন:
শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবা উন্নয়নের লক্ষে নাগরিক সংলাপে বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবা সমূহের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আত্মবিশ্বাস ও রুপান্তরের সহযোগীতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি রুবায়েত হাসান, রুপান্তরের প্রতিনিধি অসিম আনন্দ দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, শিক্ষার্থীদের পক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার পাশাপাশি সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সরকারি সেবা সমূহের সহজ লভ্যতার জন্য সেবা সমূহের বিবরণ প্রাপ্তি পদ্ধতি ও মূল্য সংম্বলিত বিবরণ যথাযত স্থানে প্রর্দশন করতে হবে। সাধারণ মানুষের সচেতন হওয়ার পাশাপাশি যার যার অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও হিংসাত্মক মনোভাব পরিহার করে পারস্পরিক সহাবস্থান এবং সহমতের ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
