মেহেরপুরকে দেশের সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো

আপলোড তারিখঃ 2019-04-19 ইং
মেহেরপুরকে দেশের সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো ছবির ক্যাপশন:
বাল্যবিবাহে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: মেহেরপুরে বাল্যবিবাহে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওইসব উপকরণ বিতরণ করা হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, আগামী তিন বছরের মধ্যে মেহেরপুরকে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো। বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল এই মেহেরপুর জেলার মুজিবনগর থেকেই। তিনি আরও বলেন, আগামী ৬ মাসের মধ্যে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের কাজ শুরু হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, ইউপি সচিব এরশাদ আলীসহ ইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫০ জন মহিলাকে সেলাই মেশিন, চেয়ার, ৫০টি ফ্যান ও ১০জন প্রধান শিক্ষককে চিকিৎসা সামগ্রী প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)