হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সকলের প্রতি অনুরোধ

আপলোড তারিখঃ 2019-04-19 ইং
হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সকলের প্রতি অনুরোধ ছবির ক্যাপশন:
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে চুয়াডাঙ্গায় রোগীদের সাথে মতবিনিময় ও মেহেরপুরে র‌্যালি সমীকরণ প্রতিবেদন: জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: `` ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতাল অনেক উন্নত হয়েছে। আগে হাসপাতালে নাক চেপে ধরে ঢুকতে হতো। আর এখন হাসপাতালের বারান্দাতেও রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছে। এখন আর কোথাও ময়লা আবর্জনা দেখা যায়না। হাসপাতালের আঙ্গিনায় রঙ্গীন ফুল ফুটছে। তাই সকলের প্রতি অনুরোধ হাসপাতালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কারণ হাসপাতালকে ভালো রাখার দায়িত্ব আমাদের। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভায় এসব কথা বলেন সদর হাসপাতালে চিকিৎসাধিন রোগীরা। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ সেক্রেটারী ডা. আব্দুল লতিফ, সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. শামীম কবির, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা। মেহেরপুর: মেহেরপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. ফয়সাল আহম্মেদ। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যলিটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)