যৌন হয়রানি রোধে ঝিনাইদহ ডিসির নেতৃত্বে র‌্যালি

আপলোড তারিখঃ 2019-04-19 ইং
যৌন হয়রানি রোধে ঝিনাইদহ ডিসির নেতৃত্বে র‌্যালি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: যৌন হয়রানি রোধে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুইটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উন্মোচন করা হয় যৌন হয়রানি প্রতিরোধে দেয়াল পত্রিকা। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)