কার্পাসডাঙ্গায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-04-19 ইং
কার্পাসডাঙ্গায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুরে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তাদির রহমান, প্রধান শিক্ষক আনজুমান আরা, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সহসভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিলনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)