ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের ফজলুল হকের আমবাগানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ধোপাখালী গ্রামের দক্ষিণপাড়ার ফজলু মন্ডলের ছেলে মাদকব্যবসায়ী শিপন উদ্দিনকে (৩০) ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
