উন্নয়ন জনগণের জন্য, তার প্রাপ্য বুঝে নিতে হবে জনগণকেই

আপলোড তারিখঃ 2019-04-19 ইং
উন্নয়ন জনগণের জন্য, তার প্রাপ্য বুঝে নিতে হবে জনগণকেই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার বাস্তবায়িত কাজ পরিদর্শনে এলজিইডি’র উচ্চ পর্যাযের প্রতিনিধিদল বিশেষ প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওমফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভায় বাস্তবায়িত বিভিন্ন সাইট পরিদর্শন ও কাজের গুণগত মান যাচাই করেছেন এলজিইডি’র উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। টিম লিডার নুরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন ড্রেনেজ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান। তাঁরা উভয়ে এমডিএস কনসালটেন্সী সার্ভিস, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) এলজিইডি, ঢাকা’র প্রতিনিধিত্ব করছেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, সহকারী প্রকৌশলী রাফিউ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, নাসরিন সুলতানা সীমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রকল্পভূক্ত কেদারগঞ্জ ফিরোজ রোড, বুজরুক গড়গড়ী ঈদগা হতে গাইটঘাট পর্যন্ত সম্পূর্ণ মাটির রাস্তা নতুন ভাবে পিচ করন, সিএন্ডবি পাড়া গজনীগন্ধা রোড, কেদারগঞ্জ মেইন রোডের ড্রেন ও সিএন্ডবি পাড়া ড্রেন এবং ড্রেনের আইটফলসহ প্রকল্পভূক্ত কয়েকটি রাস্তা পরিদর্শন করেন প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বেলা ১টার দিকে মেহেরপুরের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন তারা। চুয়াডাঙ্গা পৌরসভার কাজের গুনগত মান ও রাস্তার প্রতিটি স্থর খনন করে পুরুত্ব দেখে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে গাইদঘাট রাস্তায় ব্যবহৃত কাজের মালামাল সম্পর্কে উপস্থিত স্থানীয় জনসাধারণ মনসুর আলী, শামীম চায়না, রহমান আলী, হুমমত আলী ভ্যানচালক গাইডঘাট ও সহিদুল ইসলাম কৃষকের নিকট বিস্তারিত জানেন। প্রতিনিধিরা বলেন, ‘প্রকল্প আমাদের, বাস্তবায়ন করেছে পৌরসভা। কিন্তু এ প্রকল্পের ভুক্তভোগী আপনারা (জনগণ)। তাই আপনাদেরকেই এর রক্ষনাবেক্ষণ করতে হবে। কাজ চলাকালে আপনারা যেভাবে কাজের গুণগত মান যাচাই করেছেন, সেই সঙ্গে ঠিকাদারদের বিরুদ্ধে যে দুরদর্শিতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। এ কাজে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর অবদান রয়েছে উল্লেখ করে তারা বলেন, ‘একজন মেয়র শুধু জনপ্রতিনিধি হিসেবে না, সরকারের উন্নয়নমূলক কাজেরও প্রতিনিধিত্ব করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)