নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় আলমসাধুর পিছনের এক্সেল ভেঙ্গে ২ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গরুর হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শীবপুর গ্রামের মাঝেরপাড়ার আফসার উদ্দীনের ছেলে রাজ্জাক (৫০) ও আলমসাধু চালক একই এলাকার সিরাজুল হোসেনের ছেলে স্বপন (৩২)। জানা যায়, আলমসাধু চালক স্বপন, রাজ্জাকের ভুট্টা নিয়ে রাজ্জাকের সাথে ডিঙ্গেদহ যাওয়ার পথিমধ্যে মুন্সিগঞ্জ গরুর হাটের সামনে পৌছালে আলমসাধুর পিছনের এক্সেল ভেঙ্গে পড়ে যায়। এতে আলমসাধু চালক স্বপন গুরুত্বর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এ দুর্ঘটনায় রাজ্জাকের মাথায় গুরুত্বর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেফার্ড করেন।
