আলমডাঙ্গার পারকুলার এক ব্যক্তির সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2019-04-17 ইং
আলমডাঙ্গার পারকুলার এক ব্যক্তির সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পারকুলা গ্রামের ওয়াসিমের বিরুদ্ধে উত্থাপিত শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযাগ সঠিক নয় দাবি করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অভিযুক্তের ফুফাতো ভাই পারকুলা গ্রামের দুলাল মন্ডলের ছেলে হাসিবুল ইসলাম এ সাংবাদিক সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন- গত ১১ এপ্রিল বিকেলে পারকুলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওয়াসিমের আমবাগানে আম কুড়াতে আসে একই গ্রামের আব্দুল হান্নানের শিশু কন্যা সীমা খাতুন। আম কুড়াতে নিষেধ করার পরও সে আম কুড়াতে থাকলে রাগান্বিত হয়ে তার হাতে থাকা কাস্তে ছুড়ে মারে। তার মলদ্বারে কাস্তে বিদ্ধ হলে সে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়। কুষ্টিয়াতে চিকিৎসা দেবার পর বাড়িতে এসে আবারো তাকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্ত এ বিষয়ে ওয়াসিমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)