হিজলগাড়ী টু সরোজগঞ্জ সড়কের বেহাল দশা!

আপলোড তারিখঃ 2019-04-16 ইং
হিজলগাড়ী টু সরোজগঞ্জ সড়কের বেহাল দশা! ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: দুর থেকে দেখলে মনে হবে মাছ চাষ করার জন্য খনন করা পুকুর। আসলে পুকুর নয়; এটি হিজলগাড়ী টু সরোজগঞ্জ যাওয়া একমাত্র সড়ক এটি। চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হিজলগাড়ী টু সরোজগঞ্জ যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কটির প্রায় ২ কিলোমিটারজুড়ে গত কয়েকদিনের ভারীবর্ষণে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের দু’পাশ ভেঙে ভারী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। এছাড়া সাধারন পথচারিসহ স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচলে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। এছাড়া কয়েকজন প্রভাবশালী সড়কের দু’পাশে সরকারী জমির দখল করে বাধঁ দেওয়ায় জলবদ্ধতা বেড়ে অবস্থা আরো বেগতিক হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)