কারাভোগ শেষে ভারতে ফিরলো ক্লিনটন

আপলোড তারিখঃ 2019-04-16 ইং
কারাভোগ শেষে ভারতে ফিরলো ক্লিনটন ছবির ক্যাপশন:
দর্শনার জয়নগর চেকপোষ্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ওয়াসিম রয়েল: দর্শনার আন্তর্জাতিক জয়নগর চেকপোষ্ট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্লিনটন (২০) নামের এক ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ'র নিকট ক্লিনটনকে হস্তান্তর করে বিজিবি। আটককৃত ক্লিনটন ভারতের নদীয়া জেলার তেহাট্টা থানাধীন শ্রী কৃষ্ণপুর গ্রামের কিশোর বিশ্বাসের ছেলে। জানা যায়- দর্শনা জয়ননগর আন্তর্জাতিক চেকপোষ্ট সীমান্তের শূন্য রেখায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা কারাগার থেকে সাজাভোগে করে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ক্লিনটনকে বিএসএফ’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিজিবি। এর আগে ক্লিনটনের কারামুক্তির পর তাকে দামুড়হুদা থানা পুলিশের নিকট হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এসময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মতিউর রহমান, আইসিপি হাবিলদার শওকত আলী ও ইকবাল হোসেন, ভারতীয় বিএসএফ এর এ্যাসিস্টেন্ট কমিশনার ভারত সিং পাল, কৃষ্ণনগর থানার এসআই তাপস পাল, গেদে ইমিগ্রেশন কর্মকর্তা তরুন সরকার, দামুড়হুদা মডেল থানার তদন্ত (ওসি) শামীম, দর্শনা জয়নগর ইমিগ্রেশন অফিসার এসআই রাশেদুল ইসলাম রাশেদ, দামুড়হুদা মডেল থানার এসআই রাম প্রসাদ, এনায়েত ও নাঈম সহ সঙ্গীয় ফোর্স। দামুড়হুদা মডেল থানার (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আদালতের নির্দেশে কারামুক্ত ভারতীয় নাগরিককে দামুড়হুদা মডেল থানার মাধ্যমে তার দেশে পৌছানোর আদেশ দেন। তারই প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ কারামুক্ত আসামী ক্লিনটনকে গতকাল সোমবার দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে। পরে ওই দিনই দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের আয়োজন করে। বৈঠক শেষে তাকে ভারতীয় বিএসএফ এর নিকট ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ আগষ্ট দুপুর আড়াইটার দিকে মুন্সিপুর সীমান্ত এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক ক্লিনটনকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটক করে। ওই দিনই বিজিবি বাদি হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় মামলা সোপর্দ করে। যার মামলা নং-১৮। পরে তাকে পুলিশ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সে ৮ মাস কারাভোগ শেষে মুক্ত হলে পতাকা বৈঠকের মাধ্যমে তার দেশে ফেরত পাঠানো হয়। ক্লিনটন জানায়, বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর গ্রামের আত্মিয়র বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে ভারতের শ্রী নগর থানাধীন সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা গ্রাম হয়ে দালালের মাধ্যমে বাংলাদেশের প্রবেশ করি। পরে মুন্সিপুর সীমান্ত এলাকা হতে বিজিবি আমাকে আটক করে থানা পুলিশে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)