স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবকিছুই করা হবে

আপলোড তারিখঃ 2019-04-16 ইং
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবকিছুই করা হবে ছবির ক্যাপশন:
মেহেরপুর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরের মানুষ যাতে সু-চিকিৎসা পেতে পারে তার জন্য ডাক্তারদেরও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন তার সবকিছু করা হবে। প্রতিমন্ত্রী গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জেন ডা.শামিমা সুলতানা, বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, ডা. তাপস কুমার, আরএসও ডা. এহসানুল হক, জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আরিফুল এনাম বকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)