কালীগঞ্জে গৃহবধু’র রহস্যজনক মৃত্যু

আপলোড তারিখঃ 2019-04-16 ইং
কালীগঞ্জে গৃহবধু’র রহস্যজনক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মাষ্টারপাড়ায় রিপা বিশ্বাস (২২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার দিনগত রাতে তার মৃত্যু হয়। রিপা মাস্টারপাড়ার সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সুরঞ্জন বিশ্বাসকে থানা হেফাজতে নিয়েছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম নিহতের স্বামীর উদ্বৃতি দিয়ে জানান, রাতে রিপা বিশ্বাস হঠাৎ অসুস্থ্য হয়ে খাটের উপর থেকে নীচে পড়ে যায়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক কে বাড়িতে নিয়ে আসলে ওই চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে তিনি দাবি করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার দাস বলেন, মৃতু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে তার স্বামী ওই চিকিৎসক কে জানান, কিছুদিন আগে সিজারের মাধ্যমে তার একটি শিশু সন্তান জন্ম নেওয়ার পর শিশুটি মারা যায়। এরপর থেকে রিপা বিশ্বাসের শরীরে রক্ত শূণ্যতা বিরাজ করছিল। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাস্টারপাড়ায় এক গৃহবধু’র রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলেও ওসি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)