নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জাফরপুরে দুর্বৃত্তর কোপে মানিক (২৭) নামের এক যুবক গুরুত্বর জখম হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জাফরপুর নতুন স্টেডিয়ামপাড়ায় মানিকের নিজ বাড়ির নিকটে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত যুবক চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর নতুন স্টেডিয়ামপাড়ার আতিয়ার রহমানের ছেলে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থল হুসাইন আর্ট প্রেস থেকে ইজিবাইকযোগে জাফরপুর নিজ এলাকায় পৌছে পায়ে হেটে বাড়ি ফিরছিল মানিক। নিজ বাড়ির এলাকায় পৌছালে অজ্ঞাত একজন তার ডান হাতে একটি ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের কোপে মানিক গুরুত্বর জখম হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় মানিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, ধারালো অস্ত্রের কোপে মানিকের হাতের মাংস ভেদ করে হাড় পর্যন্ত কেটে যাওয়ার কারণে মানিকের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
