চুয়াডাঙ্গায় দুই পরিবারের সংঘর্ষে আহত-৭

আপলোড তারিখঃ 2019-04-16 ইং
চুয়াডাঙ্গায় দুই পরিবারের সংঘর্ষে আহত-৭ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার শশ্মানপাড়ায় ছাগলে বিচালী খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উভয় পরিবারের ৭ জন আহত হয়েছে। গত রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার শশ্মানপাড়ায় দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গার পৌর এলাকার শশ্মানপাড়ার রহিম মালিথার ছেলে দুলাল মালিথা (৩২), দুলাল মালিথার স্ত্রী লাখী (২৫) ও লাখীর ভাই আব্দুল মালেক (৩০), একই এলাকার মুক্তার (৫০), মুক্তারের স্ত্রী শুশিলা বেগম (৪৫) মুক্তারের ছেলে মুনতাজ (২৫) ও মেয়ে আহল্লাদী (৩০)। জানা যায়, রোববার দুপুরের দুলাল মালিথার বিচালী গাঁদা থেকে মুক্তারের ছাগলে বিচালি খেলে দুলাল মালিথার স্ত্রী লাখী ও মুক্তারের স্ত্রী শুশিলা বেগমের মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়ার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পরিবারের সদস্যরা একে অপরের উপর বাঁশ, লাঠি, দা দিয়ে আক্রমন করলে উভয় পরিবারের মোট ৭ জন আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুত্বর আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল ও উভয় পরিবারের পক্ষ থেকেই মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)