ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আবারও চুরির ঘটনা ঘটেছে। শহরের একাডেমি মোড় ও স্টেশন এলাকায় ৪টি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ একটি চোরের দল। গত রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে, দোষীদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আবু জিহাদ ফকরুল আালম খান।
জানা যায়, চুয়াডাঙ্গা একাডেমি মোড় এলাকায় আলমডাঙ্গা রোডে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেসার্স জোহরা স্টোর ও সোয়া থাই এ্যালুমিনিয়ামের দোকানের টিন কেটে ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরের দল। অপরদিকে, একই রাতে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন আলম স্টোরের দোকানের টিন কেটে নগদ টাকাসহ ২৫-৩০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়াও আলম স্টোরের পাশে তারেক স্টোর নামে অপর একটি দোকানের টিন কাটে ওই চোরের দল। কিন্ত তারেক স্টোর থেকে তেমন কিছু নেয়নি বলে জানায় দোকান মালিক। এদিকে, দোকানের টিন কেটে চুরির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার একটি টিম।
এ বিষয়ে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁনের সাথে মুঠোফনে কথা হলে তিনি জানান, একাডেমি মোড় ও স্টেশন এলাকায় দোকানের টিন কেটে চুরির ঘটনা তিনি জানার সাথে সাথে সদর থানার একটি টিম সেখানে পরিদর্শন করে এসেছে। এছাড়াও তদন্ত চলছে, দোষীদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
