ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মিল চাতাল মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল মালিক সমিতির সভায় নতুন কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সবার সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকে আবারও বহাল রাখা হয়। গতকাল বিকাল ৫টায় আবুল বাসার মল্লিকের ঘরে এই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিল চাতাল মালিক সমিতির সভাপতি আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন মিল চাতাল মালিত সমিতির উপদেষ্টা শওকত মিয়া, হাজী হারুন মিয়া, শিলু মিয়া, মোজাম্মেল হক, হেলাল উদ্দিন ও শহর আলী।
কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আব্বাস আলী, শিব নারায়ন ভৌতিকা, কাছেম আলী, জসিম উদ্দিন, মামুনর রশিদ, আনিছুজ্জামান, জয়নাল ক্যাপ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মিল চাতাল মালিক সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রক্ষাকল্পে পূর্বের কমিটির সভাপতি আহসান উল্লাহকে সভাপতি, তোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক, এনামুল হককে কোষাধ্যক্ষ ও জয়নাল ক্যাপকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্বের কমিটিকে আরও ২ বছর পূর্নবহাল করা হয়।
এদিকে, নতুন কমিটিকে অভিনন্দন জানান মিল চাতাল মালিক সমিতির উপদেষ্টা শওকত মিয়া, আবুল বাসার মল্লিক মুকুল, নাজিমুল কাউনাইন শিলু ও শহর আলীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
