আলমডাঙ্গায় বৃদ্ধকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-04-16 ইং
আলমডাঙ্গায় বৃদ্ধকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত বৃদ্ধ আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের ফয়জদ্দী মন্ডলের ছেলে তাইজেল মন্ডল (৬০)। জানা যায়, প্রায় ১ মাস পূর্বে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী কফিল উদ্দীনের ছেলে মনিরুলের সাথে তার বাকবিতন্ডা বাধে। তারই জের ধরে রোববার দুপুরে মনিরুল একা পেয়ে তাইজেলকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় তাইজেলের পরিবারের সদস্যরা আহত তাইজেলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া আহত তাইজেল বাড়ি ফিরে গেছে ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)