চুয়াডাঙ্গায় ঘুঁড়ি প্রতিযোগিতায় বাধ সাধলো বৃষ্টি-জলোচ্ছ্বাস

আপলোড তারিখঃ 2019-04-14 ইং
চুয়াডাঙ্গায় ঘুঁড়ি প্রতিযোগিতায় বাধ সাধলো বৃষ্টি-জলোচ্ছ্বাস ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলা বর্ষকে বিদায় তথা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উৎসবে অতিথি হিসেবে যোগদেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। পূর্বনির্ধারিত সময় গতকাল শনিবার বিকাল ৪টা থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্যা মানুষ। সকলের হাতে হাতে ঘুঁড়ি আর লাটাই, আনুষ্ঠানিক ভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের হাতে একটি, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর হাতে একটি ও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের হাতে একটি ঘুঁড়ি আকাশে উড়তে শুরু করলো। কিন্তু প্রকৃতি বড়ই বিচিত্র, হঠাৎ পাল্টে নিলো তার চিত্র। দমকা হাওয়ার সঙ্গে জলোচ্ছ্বাস সবকিছু ভেস্তে দেয়। এদিন শতাধিক ঘুঁড়ি উড়ানোর প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি ছিল বলে আয়োজক সূত্র জানায়। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেলের বৃষ্টির মাত্রা ছিল ৪.৮ মিলিমিটার, যা আবহাওয়া অফিসের স্কেলে রেকর্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)