গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে

আপলোড তারিখঃ 2019-04-14 ইং
গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শংকরচন্দ্রের দোয়ারপাড়াকে উন্নত গ্রামে রুপান্তর কার্যক্রম শুরু বিশেষ প্রতিবেদক: ভিলেজ ২০৪১: রুপকল্প ২০৪১ পূরণে চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামকে উন্নত গ্রামে রুপান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ফলক উন্মোচন ও গ্রামবাসীদের সেচ্ছাশ্রমে শত একরের জলাশয় (দোয়া) পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হয়। সেখানে সমন্বিত মৎস্য ও হাঁস/মুরগী খামার গড়ে তোলা হবে। ২০৪১ সালে কেমন হবে একটি গ্রাম, ২০২০ সালের মধ্যেই তা বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। উদ্বোধন পরবর্তী আলাপচারিতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাদের গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। দিনে দিনে দ্রুত গ্রামীণ অর্থনীতির চেহারা বেমালুম পাল্টে যাচ্ছে। এক দশক আগেও বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অবস্থা এখনকার মতো ততটা চাঙ্গা ছিল না। তখন শহরের অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতির মধ্যে বিরাট পার্থক্য ছিল। অভাব, দুঃখ, দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার, অজ্ঞতা ও পশ্চাৎমুখী সংস্কৃতির প্রভাব আমাদের গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের অচলায়তন সৃষ্টি করে রেখেছিল। বর্তমানে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের গা ঝাড়া মনোভাব লক্ষ্য করা যায় খুব সহজেই।’ তিনি আরও বলেন, ‘গ্রামীণ অর্থনীতিতে নবজাগরণ এসেছে। যার ফলশ্রুতিতে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এতে করে উৎপাদনের পরিমাণ বেড়ে গেছে আগের তুলনায়। বিশেষ করে কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় গ্রামের সাধারণ কৃষক শ্রেণির ভাগ্য বদলে যাচ্ছে খুব দ্রুত। গ্রামীণ অর্থনীতি বর্তমানে খুবই চাঙ্গা অবস্থায় রয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমানসহ দোয়ারপড়া গ্রামবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)