গাংনী ও ঝিনাইদহে চৈত্র সংক্রান্তি উৎসব পালিত

আপলোড তারিখঃ 2019-04-14 ইং
গাংনী ও ঝিনাইদহে চৈত্র সংক্রান্তি উৎসব পালিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ও ঝিনাইদহে নানা আয়োজনে চৈত্র সংক্রান্তি উৎসব পালিত হয়েছে। গতকাল শনিবার পৃথক স্থানে এ আয়োজন করা হয়। গাংনী: ৩০ শে চৈত্র, ১৪২৫বঙ্গাব্দ; চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায় উপলক্ষে প্রতিবারের ন্যায়- ‘আয় বাঙ্গালি খায় বাঙ্গালি’ এ রসাত্মক শ্লোগানে মেহেরপুরের গাংনীতে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন স্কুল চত্বরে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন ধরণের পিঠা-পায়েস খাওয়া। নানা বর্ণের, নানা স্বাদের পিঠা-পুলির সম্ভারে সাজানো খাবারের মৌ মৌ গন্ধে এ যেনো প্রাণের মিলন মেলায় পরিণত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের আহবানে ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও গাংনী উপজেলা সুজন’র সভাপতি আব্দুর রশীদ, গাংনী সরকারি কলেজের প্রভাষক ফজলুল হক সেন্টু, করমদী কলেজের প্রভাষক এসএম সায়েম পল্টু, বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন। ঝিনাইদহ: ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো চৈত্র সংক্রান্তি উৎসব। গতকাল শনিবার সকাল থেকে জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্থানে পূজা পার্বনের মধ্য দিয়ে চলে এ উৎসব। একখন্ড পাটবান মাথায় নিয়ে পূজারিরা গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে নেচে গেয়ে শিবের আরাধনা করে। পূজারিরা শিব ও গৌরী সেজে দু’জন নৃত্য করে। তাদের সাথে অন্যরা গণ, প্রেত, নন্দী, ভৃঙ্গি সেজে নাচ করে। এসময় গাওয়া হয় শিবের আরাধনামূলক ভক্তি গান। পূজারীরা জানান, সূর্যের তেজ প্রশমণ ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তি উৎসবের উদ্ভাবন করেছিল। যার মাধ্যমে থাকে শিবের নিদ্রাভঙ্গ, বিয়ে ও গৃহস্থ জীবনের আলোকপাত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)