কালবৈশাখীর ঝড়ে ভেঙ্গে গেল বিধবা রেশমার ঘর

আপলোড তারিখঃ 2019-04-14 ইং
কালবৈশাখীর ঝড়ে ভেঙ্গে গেল বিধবা রেশমার ঘর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: প্রায় ৬ বছর আগে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ভাগ্য বদলের আশায় গ্রামের কয়েকজনের সাথে স্বামী জাহাজে করে মালায়েশিয়া যেতে যেয়ে নিখোঁজ হয়। আজও রেশমা জানে না, যে তার স্বামী বেঁচে আছে না মরে গেছে। স্বামীর জায়গায় ৭ শতক জমিতে কোন রকমে একটি জীর্ণ ঘর বেঁধে ৩ সন্তান আর শাশুড়ি নিয়ে কোন রকমে বসবাস করছে রেশমা বেগম। গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা ও মাঠে মানুষের ক্ষেতে কোন রকমে কাজ কাম করে চলে তাদের। কোন রকমে আছে কয়েকজনের মাথা গোজার ঠায়। সেই মাথা গোঁজার ঠাইটুকুও গত বৃহস্পতিবার কালবৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এখন খোলা আকাশের নীচে পরিবারের সকলকে নিয়ে থাকতে হচ্ছে রেশমাকে। এই রেশমার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে। এ বিষয়ে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদের সাথে যোগাযোগ করলে সে জানায়, রেশমা খাতুন ইউএনও বা ডিসি বরাবর আবেদন করলে আমি সুপারিশ করে দিব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)