২ হাজার বোতল ফেন্সিডিলসহ আটক-৩

আপলোড তারিখঃ 2019-04-14 ইং
২ হাজার বোতল ফেন্সিডিলসহ আটক-৩ ছবির ক্যাপশন:
মহেশপুরের সামন্তায় বসতবাড়িতে ডিবি পুলিশের অভিযান ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রাম থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে ওই গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে এ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- মহেশপুর উপজেলার কাজিরবেড় গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাইমেন (২৫), সামন্তা গ্রামের মিজানুর রহমানের ছেলে তুষার হোসেন (১৬) ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুমলিরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন মিয়া (৩০)। তবে পুলিশের অভিযানকালে মাদকব্যবসায়ী খলিলুর রহমান ও কবির হোসেন পালিয়ে যায়। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের খলিলুর রহমান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ গোপন সূত্রে খবর পায় ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফেন্সিডিল তার বাড়িতে মজুদ করা হয়েছে। এ বিপুল পরিমাণ ফেন্সিডিল ট্রাকযোগে ঢাকায় পাঠানো হচ্ছে। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। তার বসতঘরের ভিতর হতে ২ হাজার ফেন্সিডিল উদ্ধার ও তিন জনকে আটক করে। বাড়ির মালিক খলিলুর রহমান ও তার সঙ্গী কবির হোসেন পালিয়ে যায়। এসময় ফেন্সিডিল বহনকারী একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)