ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মেহেরপুরে গুণীজন সম্মাননা ২০১৮-২০১৯ইং প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের ১০ গুণীজনকে সম্মাননা প্রদান করেন
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল।
অনুষ্ঠানে গুণীজনদের শংসাবচন পাঠ করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, সিরাজুল ইসলাম, শ্বাশত চক্রবর্তী নিপ্পন, নিশান সাবের প্রমুখ।
পরে এ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, সিরাজুল ইসলাম, শ্বাশত চক্রবর্তী নিপ্পন, মোমিনুল ইসলাম, ফৌজিয়া আফরোজ তুলি, শওকত আরা মিমি, নিশান সাবের, নূর এ ইয়াসমিন জলি. আককাছ আলী ও আব্দুর রবকে সম্মাননা হিসেবে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেককে একটি করে ক্রেস্ট. পদক, সনদ ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিপুল পরিমাণ দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
