নাগদাহের যুবলীগ নেতা হাসনাত মাস্টার আটক

আপলোড তারিখঃ 2019-04-13 ইং
নাগদাহের যুবলীগ নেতা হাসনাত মাস্টার আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত মাষ্টারকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া রোডে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সন্দিগ্ধ আসামী হিসেবে পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের মৃত সবেদ আলীর ছেলে, ঘোলদাড়ি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটক আবুল হাসনাত কুষ্টিয়া রোডের শ্রীরামপুরের ডাকাতির প্রস্তুতি মামলার আসামী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)