দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-04-13 ইং
দামুড়হুদায় নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা বাজারস্থ রূপালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানীর সাংগঠনিক অফিসে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সার্ভিস সেন্টারের ইনচার্জ মোহাম্মদ শামছুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কনিকা সীড কোম্পানী প্রা: লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মাস্টার, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, আবুল হাশেম মেম্বার, ম্যানেজার সাবিনা ইয়াসমিন মুক্তি প্রমূখ। সমাবেশের শুরুতেই নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক বজলুর রহমানের মৃত্যুদাবী চেক স্ত্রী ও সন্তানের হাতে তুলে দয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারইস্ট ইসলামী ইন্স্যূরেন্স কোম্পানী দামুড়হুদা মডেল সাংগঠনিক অফিসের ইনচার্জ ডা. জাহাঙ্গীর আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)