কোটচাঁদপুরে ধর্ষণ মামলার আসামী আটক

আপলোড তারিখঃ 2019-04-13 ইং
কোটচাঁদপুরে ধর্ষণ মামলার আসামী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্ষণ মামলার এক আসামীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের রেলস্টেশন দর্গাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী শহরের রেলস্টেশন াড়ার মানিক মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০)। মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাতে আসামী তার বাড়ির উত্তর পাশে একটি বাগানে যশোর জেলার ঝিকরগাছার জৈনক ব্যক্তির ১৯ বছরের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত বৃহস্পতিবার ধর্ষিতা নারী বাদি হয়ে কোটচাঁদপুর থানায় আটক আসামী রুবেল হোসেনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং-০৬। মামলার দিন রাতেই অভিযান চালিয়ে আসামী রুবেল হোসেনকে আটক করে পুলিশ। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী রুবেলকে আটক করে শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আরও জানান, মামলার বাদী ধর্ষিতা নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)