ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যারি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে স্কুল চত্ত্বরে এসে শেষ হয়। পরে ‘স্মৃতির বাঁধনে প্রীতির মিলনে’ স্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলন মেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান।
বিশেষ অতিথি ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবির, মিলন মেলা কমিটির উপদেষ্টা মীর আব্দুল হামিদ চৌধুরি, মিলন মেলা কমিটির সাধারণ সাম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আলহাজ্ব ডা. একরামুল হক, মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী কাউছার আহম্মদ, সিনিয়র ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলী ও প্রেসক্লাকের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজমের উস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. নাসির উদ্দিন মন্জু, আলহাজ্ব রবিউল হক পকো, প্রভাষক মিজানুর রহমান, এ্যাড. আলফাজ উদ্দিন, ডা. মন্জুরুল ইসলাম বেলু, আলমডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব আহম্মদ আলী, প্রভাষক একেএম ফারুক, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জিহাদী জুলফিকার টুটুল, আহসান উল্লাহ, হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিষ্ট আজিজুল হক শোমা, এসআই সাইফুল ইসলাম, এসআই সুফল প্রমুখ।
আলোচনা সভা শেষে সাধারণ সম্পাদক সকল সদস্যের উপস্থিতিতে মিলন মেলা কমিটির নতুন কমিটি গঠন কল্পে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড.আব্দুর রশিদকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন। এই কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। পরে র্যাফেল ড্র শেষে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
