চুয়াডাঙ্গা রেলস্টেশনে থেকে অচেতন মধ্যবয়সী উদ্ধার

আপলোড তারিখঃ 2019-04-12 ইং
চুয়াডাঙ্গা রেলস্টেশনে থেকে অচেতন মধ্যবয়সী উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় মোজাফফর (৪৫) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তার জ্ঞান ফিরলে পরিচয় জানা যায়। আহত মোজাফফর বগুড়া জেলার বিয়ের হাট এলাকার মৃত মজিবরের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া থেকে গোপালনগরে ওয়াজ মাহফিল শুনে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোজাফফর। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌছালে যাত্রীরা তাকে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ী পুলিশের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)