ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে শ্বশুর ও পুত্রবধূকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের মাঠপাড়ার মৃত আইনাল খানের ছেলে ফিরোজ খান (৬০) ও ফিরোজ খানের ছেলে মামুন খানের স্ত্রী ইসমত আরা (৩৫)। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, বাড়িতে প্রবেশের পথ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইউনুসের পরিবারের সাথে ফিরোজের বাকবিতন্ডা চলে আসছিল। বৃহস্পতিবার ফিরোজ খান ওই রাস্তা উঁচু করার জন্য মাটি ফেললে ইউনুসের পরিবারের সাথে মাটি ফেলা নিয়ে দ্বন্দ্ব বাধে। এরই একপর্যায়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধলে প্রতিবেশি ইউনুস একটি হাসুয়া দিয়ে ফিরোজ খান ও ইসমত আরাকে কুপিয়ে জখম করে। একই সাথে ইউনুসের দুই ছেলে টুটুল (৩০), বাবু (২২), ফিরোজ খান ও ইসমত আরাকে বাশঁ দিয়ে পিটিয়ে আহত করে। ফিরোজ খান ও ইসমত আরা গুরুত্বর জখম হলে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
