প্রতিবেদক, কুড়–লগাছি:
দামুড়হুদার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের কুড়–লগাছি দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি বিওপির কমান্ডার নায়েক সুবেদার কবির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানান বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে
