মাদকব্যবসায়ী ফজু নিহত : শুটারগান-গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2019-04-12 ইং
মাদকব্যবসায়ী ফজু নিহত : শুটারগান-গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীর হাড়াভাঙ্গায় অভ্যন্তরীণ কোন্দলে দু’পক্ষের গুলির লড়াই গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে দু’পক্ষের গোলাগুলিতে সন্দেহভাজন এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাদকব্যবসায়ী উপজেলার কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার শামসুল হকের ছেলে ফজলুল হক ফজু। জানা গেছে, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে দু’পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বন্ধ করে কয়েকজন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসাথে একটি এলজি শুটারগান ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুমার ও টুআইসি এএসআই আহম্মেদ আলী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি সাপেক্ষে মরদেহ থানায় প্রেরণ করে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পর আইসি অজয় কুমার জানান, নিহত ব্যক্তি কাজিপুর গ্রামের এক সময়ের আলোচিত মাদকব্যবসায়ী ফজলুল হক ফজুর। আমরা গোলাগুলির শব্দ শুনে ছুটে যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে লাশের পাশে একটি শুটারগান ও কয়েক কেজি গাঁজা পাই। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, গোলাগুলির সাথে এলাকার মাদকব্যবসায়ীরা জড়িত। মাদকব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছ। তবে ঘটনার সাথে যারাই জড়িত হোক তাদের নামে মামলা দায়ের ও চিহ্নিত করে আটক করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)