আলমডাঙ্গায় প্রধান শিক্ষকদের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2019-04-12 ইং
আলমডাঙ্গায় প্রধান শিক্ষকদের আলোচনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে তথ্য অধিকার আইনের উপর প্রশিক্ষণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াকুব আলী মাষ্টার, আনিসুজ্জামান, আবুল কাশেম, আবু তৈয়ব, নুরুল ইসলাম দিপু, মশিউর রহমান, আহাদ আলী মোল্লা, আতিয়ার রহমান, মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, সুপার আক্তারুজ্জামান, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাসক শংকর কুমার পাত্র, চম্মা খাতুন, নাফিউন নেছা, আবেদ আলী, আব্দুল গনি। এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, নুরুল ইসলাম, হাফিজুর রহমানসহ প্রায় ৫০ জন শিক্ষক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)