আলমডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান

আপলোড তারিখঃ 2019-04-12 ইং
আলমডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান ছবির ক্যাপশন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত মান্নানের প্রশংসানীয় উদ্যোগ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত মান্নান মেধাবী শিক্ষার্থী বায়েজিদকে একটি বাইসাইকেল প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে তার হাতে সাইকেল তুলে দেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্ররাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, আইলহাঁস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল ইসলাম, সাধারণ সম্পাদক আলম হোসেন। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান জানান, ‘আমি আইলহাঁস লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করতে গেলে স্কুলের মেধাবী ছাত্র বায়েজিদের সাথে কথা হলে ১০ম শ্রেণীর এক ছাত্র জানায়, সে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার দূর থাকে পায়ে হেটে স্কুলে আসে। তখন তার স্বপ্নের কথা জানতে পারি।’ পরে তার স্বপ্ন পূরণের লক্ষে তার হাতে একটি নতুন বাইসাইকেল তুলে দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)