ঝিনাইদহের আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপলোড তারিখঃ 2019-04-11 ইং
ঝিনাইদহের আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামে গতকাল বুধবার সকালে ব্র্যাক এনজিও’র কিস্তি আদায়কে কেন্দ্র আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সাধুহাটি গ্রামের লিমন, নুর ইসলাম, নুরু মিয়া, দিন মোহাম্মদ, আলী কদর, ইদ্রিস আলী, মহসিন আলী, সেলিমা বেগম, সুরুজ মিয়া ও সোহেলসহ ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই মনির হোসেন ও সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বুধবার সকালে ব্র্যাক এনজিও’র লোকজন কিস্তি আদায় করতে আসে সাধুহাটি গ্রামের সেলিমের বাড়িতে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলালের ভাই আব্দুল মতিন ও তার স্ত্রী কিস্তি দিতে আসে ওই বাড়িতে। উঠানে বসাকে কেন্দ্র করে প্রথমে বাদানুবাদ ও পরে আ.লীগ নেতা দুলাল ও রমজান আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। রমজান আলীর পক্ষে বিএনপি এবং জামায়াতের সমর্থকরা যোগ দিলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন খবরের সত্যতা স্বীকার করে বলেন, এ সময় আমাকেও আক্রমন করার চেষ্টা চালানো হয়। অল্পের জন্য আমি রক্ষা পায়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সাধুহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল থেকে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে সকালে গ্রামের স্কুল মাঠে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)