উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আপলোড তারিখঃ 2019-04-11 ইং
উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছবির ক্যাপশন:
ঝিনাইদহে কাল থেকে শুরু হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন ঝিনাইদহ অফিস: চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের আয়োজক হতে যাচ্ছে ঝিনাইদহ। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শহরের জোহান ড্রিম ভ্যালিতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। বাংলাদেশসহ পৃথিবীর ৫টি দেশ এই সম্মেলনে অংশগ্রহন করছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় ডিডি এলজি সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ছাদেকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম উপস্থিত ছিলেন। সম্মেলনে আমেরিকা, ভারত, শ্রীলংকা, সোমালিয়া ও বাংলাদেশ অংশগ্রহন করছে। শুক্রবার আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনের উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গবেষনা কেন্দ্র, কলকাতার লৌকিক, ইসলামী ভার্সিটির ফোকলোর বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজক হিসেবে কাজ করছে। আগামী ১৩ এপ্রিল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় ও একই দিনে সন্ধ্যায় ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্টের মুক্ত মঞ্চে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শেষ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)