প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা সদর ইউনিয়নে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আজ ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল দু’দিন দামুড়হুদা উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ ও ২নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে ১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিনদিন দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ ও ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের, ১৬ ও ১৭ এপ্রিল গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৫ ও ৬নং ওয়ার্ডের এবং ১৮ ও ১৯ এপ্রিল মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নারীদের এবং বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরুষদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার (অ: দা:) কামরুল হাসান।
