চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির বিপুল আটক

আপলোড তারিখঃ 2019-04-11 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির বিপুল আটক ছবির ক্যাপশন:
নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সাতগাড়ির বিপুল হোসেন (২২) নামের একজনকে গাঁজাসহ আটক করেছে। গতকাল বুধবার বিকাল ৬টার দিকে হোমিওপ্যাথি কলেজ রোড থেকে তাকে আটক করা হয়। এসময় গ্রেফতরকৃত আসামীর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দয়ের করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স পৌর শহরের বেলগাছি এলাকার হোমিওপ্যাথি কলেজের অদূরে অভিযান চালায়। অভিযানকালে পাঁকা রাস্তার উপর থেকে সাতগাড়ি উত্তরপাড়ার মনির হোসেনের ছেলে বিপুল হোসেনকে আটক করেন। এসময় তার দেহতল্লাশী করে উদ্ধার করা হয় ১শ’ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)