দামুড়হুদায় বড় ভাইকে পিটিয়ে জখম করলো ছোট ভাই

আপলোড তারিখঃ 2019-04-11 ইং
দামুড়হুদায় বড় ভাইকে পিটিয়ে জখম করলো ছোট ভাই ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কালিয়া বকরি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই আনছার আলীকে (৬০) পিটিয়ে জখম করেছে তারই ছোট ভাই পিজার আলী। আহত আনছার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আনছার আলী দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়া বকরি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে। আহত আনছার আলী বলেন, দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে ছোট ভাই পিজার আলীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল রাতে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই পিজার আলী বাশ দিয়ে পিটিয়ে জখম করে এবং মাথা ফাটিয়ে দেয়। পরে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয় এবং মাথায় ৫টা সেলাই প্রদান করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান আহত বড় ভাই আনছার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)