ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ!

আপলোড তারিখঃ 2019-04-11 ইং
ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): কোটচাঁদপুরে ইউএনও’র হস্তক্ষেপে মোবাইল কোর্টের মধ্যমে বন্ধ করা হলো আরও একটি বাল্য বিয়ে। গতকাল বুধবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ই্উনিয়নের কাগমারী গ্রামে কুমিল্লাপাড়ার বিল্লাল হোসেনের অষ্টম শ্রেণীতে পড়–য়া ১৪ বছরের এক মেয়ের বাল্য বিয়ের আয়েজন করা হয়েছিলো। বাল্যবিয়ে দেয়ার হচ্ছে গোপন সংবাদের মাধ্যমে এমন অভিযোগ শুনে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা মোবাইল কোর্টের মাধ্যমে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করলেন অষ্টম শ্রেণীতে পড়–য়া ১৪ বছরের এক মেয়ের। মোবাইল কোর্ট পরিচালনার কথা জানতে পেরে বর পক্ষ আগে থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা গ্রহন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, ৪নং বলুহর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন ও পুলিশ প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)