দক্ষিণবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা হোগল বোগল আর নেই

আপলোড তারিখঃ 2019-04-10 ইং
দক্ষিণবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা হোগল বোগল আর নেই ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা ইয়াসিন আলী ওরফে হোগল বোগল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি........রাজিউন)। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর এলাকার টিএন্ডটিপাড়ার মৃত ইনসান আলীর ছেলে ইয়াসিন আলী (হোগল বোগল)। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন ৬০ বছর বয়সী এই দক্ষিণবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামে। কৌতুকে অভিনয়ের মাধ্যমে তিনি কোটচাঁদপুর এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন ধরণের কৌতুক নির্মাণ, অভিনয়, শিল্পী হিসেবে কাজ করে হোগল বোগল নামে পরিচিতি লাভ করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)