বিভিন্ন অপরাধে ৭৩ মামলা ও ১০টি গাড়ি আটক

আপলোড তারিখঃ 2019-04-10 ইং
বিভিন্ন অপরাধে ৭৩ মামলা ও ১০টি গাড়ি আটক ছবির ক্যাপশন:
মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান মেহেরপুর অফিস: মেহেরপুরে বিশেষ অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৭৩টি মামলাসহ ১০টি মোটরসাইকেল আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে গত দুইদিনে শহরের কোলেজ মোড়, হোটেল বাজার, কোর্ট মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল, টিআই-২ মুজতবা, সার্জেন্ট নাজমুল হাসান, ট্রাফিক পুলিশ মুস্তাফিজুর রহমান, মকবুল হোসেনসহ পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন জানান, ট্রাফিক আইন অমান্য করা, রেজিঃবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকের বিরুদ্ধে এসকল মামলা দেওয়া হয়। ড্রাইভিং করার সময় মোবাইল ফোনে কথা বলা, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এসব দুর্ঘটনা থেকে আমাদের সর্তক থাকতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই, প্রতিরোধ করি সড়ক দুর্ঘটনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)