চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় আলমসাধু চালকের মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-04-10 ইং
চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় আলমসাধু চালকের মৃত্যু! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইনসান (২০) নামের এক আলমসাধু চালক নিহত ও এক যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার টাউন ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলসাধু চালক ইনসান ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের জাফর আলীর ছেলে ও আহত খেদের আলী একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝিনাইদহ থেকে আসা একটি আলমসাধু চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের নিকট পৌছালে পিছন থেকে একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০৩৩৮) আলমসাধুটির ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলসাধু চালক ইনসান নিহত হয় এবং যাত্রী খেদের আলী আহত হয়। পরে স্থানীয়রা ইনসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মঙ্গলবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয় এক আলমসাধু চালক নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এদিকে, নিহত আলমসাধু চালক ইনসানের পিতা লাশ ময়নাতদন্ত না করার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ নিহতর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)