আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-04-10 ইং
আলমডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা আল-ইকরা ক্যাডেট একাডেমির আয়োজনে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় জিপিএ-৫ সহ বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে স্কুল চত্ত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফকির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস শহিদ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান, মেহেরপুর মুজিবনগর শিশু পরিবারের সহকারী পরিচালক আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, মাওলানা মনিরুজ্জামান, আনোয়ারুল করিম, মাওলানা আশরাফুল ইসলাম, আকতারুজ্জামান, আবুল কাশেম প্রমুখ। ২০১৮ সালে প্রাথমিকে ৭৫ জনের মধ্যে ৪৩ জন জিপিএ-৫, ট্যালেন্টপুলে ১৯ জন ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি পেয়েছে। জেএসসি পরিক্ষায় ৭৫ জনের মধ্যে ২৫ জন জিপিএ-৫, ট্যালেন্টপুলে ১৪ জন ও সাধারণ গ্রেডে ১১ জন বৃত্তি পেয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)