নিজস্ব প্রতিবেদক:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে পররকীয়ার জেরে দু’ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ও যুবলীগ নেতা বাবুর বিরুদ্ধে। গতকাল মমঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের স্কুলপাড়ার ফকির চাঁদ মন্ডলের দু’ছেলে মনিরুল (৩৩) ও শামিম রহমান (৩৮)। জানা গেছে, দীর্ঘদিন ধরে এক নারীর সাথে পরকীয়ার জেরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে বাঁকা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ও যুবলীগ নেতা বাবু মিলে বাঁকার মনিরুল ও তার ভাই শামিমকে ছুরিকাঘাত করে। এতে দু’ভাই গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা শামিমকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
