ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে দুই দিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযুক্তি মেলা, অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিনেশচন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
