ছবির ক্যাপশন:
দর্শনায় প্রস্তুতি সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু
দর্শনা অফিস:
১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে দর্শনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আ.লীগের সহসভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়র মতিয়ার রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু। তিনি বলেন, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, মাসুদুর রহমান মাসুদ, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট ও দর্শনা পৌর যুবলীগের সম্পাদক শেখ আসলাম আলি তোতা। আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন, আ.লীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল বারি, যুবলীগ নেতা সোলাইমান কবীর, দিপু রেজা, মামুন শাহ্, এম এ ফয়সাল, বিপ্লব, ফলেহার, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, প্রভাত আলম, রায়হান হোসেন, রকিসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় যথাযোগ্য মর্যাদায় ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের বিষয়ে সার্বিক আলোচনা করা হয় ও কর্মসূচি গৃহীত হয়।
