২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটিসহ আটক-২

আপলোড তারিখঃ 2019-04-09 ইং
২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটিসহ আটক-২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর: সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে পাবনার আতাইকুলার প্রখর সরকার গ্রুপের প্রতিষ্ঠান ‘প্রখর সরকার ফুড এন্ড বেভারেজ ইন্ডাঃ’ এর তৈরীকৃত ২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটি জব্দ করা হয়েছে। এসময় গাড়ীর চালক ও তার সহযোগিকে আটক করা হয়। গত রোববার মধ্যরাতে ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজার রোড সোনালী ব্যাংকের সামনে থেকে কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন অভিযান চালিয়ে পাউরুটি বোঝায় গাড়ীসহ তাদেরকে আটক করেন। এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ প্রখর ফুডের তৈরীকৃত পাউরুটি মেয়াদ শুরুর পূর্বেই বাজারজাত করে আসছে, যা ভোক্তাদের সাথে বড় ধরণের প্রতারণা। তিনি জানান, আটককৃত গাড়ী থেকে ২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটি এবং পাবনা-ন ১১-০০৩৯ নাম্বারের একটি গাড়ী জব্দ করা হয়েছে। সেই সাথে প্রখর ফুড বেভারেজের প্রোপাইটার জেমস্ প্রখর সরকার ও আটক গাড়ীর চালক সুমন শেখ এবং সহযোগী রানার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর-৫২ ধারা ও পেনালকোর্ট-৪১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)