চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

আপলোড তারিখঃ 2019-04-09 ইং
চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুকব গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। এ সময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত যুবক চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী রেলগেটপাড়ার খোদা বক্সের ছেলে তৌহিদুল (২২)। জানা যায়, সোমবার বিকালে চুয়াডাঙ্গার গুলশানপাড়ার একটি বাড়িতে রড মিস্ত্রীর কাজ করছিল তৌহিদুল। রড কাটার একটি বৈদ্যুতিক যন্ত্র দিয়ে রড কাটার পর বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খোলার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুতের ঝটকাই তৌহিদুল ছিটকে পড়ে। এ সময় সহকর্মীরা গুরুত্বর আহত অবস্থায় তৌহিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্টে আহত তৌহিদুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)